১২:৪৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাদরাসা শিক্ষককে হত্যাচেষ্টা, ৫ দিনেও আটক হয়নি কেউ

হামিদুর রহমান মামুন | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭ | | ৭০৪
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে এক মাদরাসা শিক্ষককে হত্যা চেষ্টা ও তার বাড়ীতে অভিনব কায়দায় চুরির ঘটনার পাঁচদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

ঘটনাটি ঘটে গত শুক্রবার দিবাগত রাতে নাগরপুর উপজেলার ভালকুটিয়া গ্রামে। গুরুতর আহত মাদরাসা শিক্ষক আসাদুজ্জামান (৫০) ধুবড়িয়া আলিফ উদ্দিন ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক। তিনি উপজেলার ভালকুটিয়া পশ্চিম পাড়ার মৃত. ইসলাম উদ্দিনের ছেলে।

মামলার এজাহার সুত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে একদল দুর্বত্ত ভালকুটিয়া পশ্চিম পাড়ার আসাদুজ্জামানের ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে পড়ে। এসময় ঘরের শোকেস ও লাগেজ ভেঙ্গে টাকা ও মূল্যবান কাগজপত্র নিয়ে যাওয়ার সময় আসাদুজ্জামান বাধা দিলে তাকে অস্ত্রের মুখে টেনে হিচড়ে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কে নিয়ে এলোপাথারি মারপিট করে ফেলে রেখে যায়।

ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়।

আহত মাদরাসা শিক্ষকের ভাই জুড়ান বেপারী জানান, আমাদের সাথে পার্শ্ববর্তী মৃত মোসলেম উদ্দিন বেপারীর পরিবারের সাথে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত শুক্রবার রাতে সোরহাব বেপারী তার দলবল নিয়ে আমার ছোট ভাইকে হত্যার উদ্দেশ্যে এ ঘটনা ঘটায়।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ওমর ফারুক জানান, মাদরাসা শিক্ষক হত্যা চেষ্টা মামলায় এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার না হলেও আসামিদের ধরতে জোর চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি