১২:৫০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ওমর ফারুক চৌধুরী

নির্বাচন কমিশনকে প্রভাবিত করে জিততে চায় না শেখ হাসিনা

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২২ মে ২০১৭ | | ৯২৩
, টাঙ্গাইল :

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, শেখ হাসিনার সরকার সন্ত্রাসের রাজনীতি করে না। নির্বাচন কমিশনকে প্রভাবিত করে নির্বাচনে জিততে চায় না। জনগনের ভোটে নির্বাচিত হতে চায়।

সোমবার দুপুরে ঢাকা থেকে সিরাজগঞ্জ যাবার পথে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বিরতি রিসোর্টে স্থানীয় যুবলীগ আয়োজিত এক পথসভায় এই কথা বলেন।

তিনি বলেন, যুবলীগে কেউ বিভাজন তৈরী করতে পারবে না। সবদলে সভাপতি থাকে, যুবলীগে আছে চেয়ারম্যান। এই চেয়ারম্যানকে কেউ প্রভাবিত করতে পারবে না।

তিনি বলেন, দশটা হোন্ডা, বিশটা গুন্ডা, নির্বাচন ঠান্ডা, এই ছিলো জিয়াউর রহমানের নির্বাচন। হ্যা-না ভোট, ১১৪টা হ্যা’র মধ্যে না-এর মধ্যে কিছু নাই। হ্যা- এর মধ্যে ১১১ ভোট আর ৩টা না ভোট, এটাই জিয়াউর রহমানের নির্বাচন। এরশাদ সাহেবের ভোট মিডিয়া ক্যু। মিডিয়ার মাধ্যমে ঘোষনা হতো। আর বেগম খালেদা জিয়ার নির্বাচন সোয়া কোটি ভুয়া ভোটারের। আমাদের জননেত্রী শেখ হাসিনার নির্বাচন হচ্ছে, আমার ভোট আমি দিবো, যাকে খুশি তাকে দিবো।

ওমর ফারুক চৌধুরী বলেন, দেশে আগে ছিলো মঙ্গা। আগে বিদেশ থেকে চাল আমদানী হতো। আর শেখ হাসিনার সময়ে খাদ্য আমদানী নয়, খাদ্য রপ্তাানী হচ্ছে। বাংলাদেশের মাছ বিশ্বে এখন তৃতীয় স্থান অর্জন করেছে। কুষ্টিয়ার কালো ছাগল এখন বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে।

পহেলা বৈশাখ, একুশে ফেব্রæয়ারি দুটি বাঙ্গালী উৎসবে ৯’শ কোটি টাকার গোলাপ ফুল বিক্রি হয়েছে উলে­খ করে তিনি বলেন, কৃষিকাজ এখন মানবিক কাজ নয়, কৃষিকাজ এখন গৃহস্থালী কাজও নয়, কৃষিকাজ এখন নিরব বিপ্লব ঘটাচ্ছে। আর এই সবই সম্ভব হচ্ছে শেখ হাসিনার সরকারের কল্যানে। এই অর্জনের সবচেয়ে বড় ভূমিকা রাখছে আমাদের যুবলীগকর্মীরা।

উপজেলা যুবলীগের আহŸায়ক মো: নূরুন্নবী সরকারের সভপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সাংসদ হাসান ইমাম খান সোহেল হাজারী, জেলা যুবলীগের সভাপতি মোঃ রেজাউর রহমান চঞ্চল, সহ-সভাপতি খান আহমেদ শুভ, সাধারণ সম্পাদক ফারুক হোসনে মানিক প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি