১২:৪৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঘাটাইলে নবনির্বাচিত চেয়ারম্যানকে বরণ, সাবেককে বিদায় সংবর্ধনা

আব্দুল লতিফ, ঘাটাইল | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৯ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

ঘাটাইল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম লেবুকে বরণ ও বিদায়ী চেয়ারম্যান মো. আলহাজ্ব নজরুল ইসলাম খান সামুকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় নব নির্বাচিত ভাইস-চেয়ারম্যান কাজী আরজু, মহিলা ভাইস-চেয়ারম্যান শাহীনা সুলতানা শিল্পীকেও বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী ভাইসচেয়ারম্যান মো. আরিফ হোসেন ও মহিলা ভাইসচেয়ারম্যান কাণিজ ফাতেমাকে বিদায় সংববর্ধনা দেয়া হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি মোসা. নুরনাহার বেগম, ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান, ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুল আলম প্রমূখ। 

এ সময় নবাগত ও সাবেক উপজেলা চেয়াম্যান ও ভাইস চেয়ারম্যানদের নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুছ, সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া, রসুলপুর ইউপি এমদাদ সরকার, ঘাটাইল ইউপি চেয়ারম্যান হায়দর আলী, দিগড় ইউপি দেউলাবাড়ি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খান, চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম। 

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি