১১:২১ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে আসাদুজ্জামান নূর এমপি

জয় বাংলা জয় বঙ্গবন্ধু বললেই বঙ্গবন্ধুর সৈনিক হওয়া যায় না

হামিদুর রহমান মামুন | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২১ মে ২০১৭ | | ১৯৬৫
, টাঙ্গাইল :

সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, শুধু মাত্র মুখে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বললেই বঙ্গবন্ধুর সৈনিক হওয়া যায়না। বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে ধারন করতে হবে।

শনিবার সন্ধ্যায় টাংগাইলের নাগরপুর উপজেলার ধুবুড়িয়ায় তার পৈত্রিক ভিটে বাড়ি পরিদর্শনে এসে গ্রামবাসীর উদ্দ্যোগে আয়োজিত এক সংক্ষিপ্ত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, কেউ যদি এমন পরিস্থিতি সৃষ্টি করে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যায়, হত্যার রাজনীতির পথ বেছে নেয়, জীবন্ত মানুষ পোড়ানোর রাজনীতির পথ বেছে নেয় তা হলে সেটি কিন্তু গ্রহন করা যায় না। বঙ্গবন্ধু সারাজীবন রাজনীতি করেছেন মানুষের মঙ্গলের জন্য। আমাদের সকলেরই উচিত তার নীতি ও আদর্শকে অনুসরন করে সামনের দিকে এগিয়ে যাওয়া। তবেই তার লালিত স্বপ্নগুলো বাস্তবায়িত হবে।

তিনি উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলেন, রাজনীতির অনেকগুলো মত বা পথ থাকলেও আমাদের উচিত প্রতিহিংসার রাজনীতি ত্যাগ করে মানুষের মঙ্গলের রাজনীতির পথ বেছে নেওয়া।

প্রগতির সাবেক জি এম মোজাম্মেল হোসেন খান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ইব্রাহীম হোসেন খান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র জামিলুর রহমান মিরন, অতিরিক্ত জেলা প্রসাশক মো. আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুলক কান্তি চক্রবর্তী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মুহাম্মদ শাহাদাৎ হোসেন, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক খোরশেদ আলম বাবুল প্রমূখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি