০১:১৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে ট্রলি-অটোরিক্সা সংঘর্ষে নিহত ১, আহত ৫

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৫ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে ট্রলি ও সিএনজি চালিত অটোরিক্সা সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ৫ জন।  

শনিবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে টাঙ্গাইল-আরিচা সড়কের উপজেলা ফায়ার সাভিস ষ্টেশনের সামনে এ দূর্ঘটনাটি ঘটে। বিষয়টি  নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান আনিস নিশ্চিত করেছেন। 

নিহত অটোরিক্সার চালক মো. সেন্টু মিয়া (৩৫)। আহতরা সবাই অটোরিক্সার যাত্রী ছিলেন। আহতরা হচ্ছেন, মানিকগঞ্জের ঘিওর উপজেলার হেমন্তি (৬৫), পলাশ (২৪) দৌলতপুর উপজেলার রফিক শেখ (৩৫), কাবিল (৩২) ও টাঙ্গাইল সদরের অমিত (৩২)। 

ওসি মো. আনিসুর রহমান আনিস জানান, সকালে একটি সিএনজি চালিত অটোরিক্সা পাঁচজন যাত্রী নিয়ে নাগরপুর থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। এসময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রলির সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় ট্রলি ও অটোরিক্সা রাস্তার পাশে খাদে পরে যায়। 

এসময় স্থানীয়রা আহত অটোরিক্সার চালকসহ পাঁচ যাত্রীকে উদ্বার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সিএনজি চালক মো. সেন্টু মিয়াকে মৃত ঘোষনা করেন। আহত পাঁচ জনের মধ্যে দুই জনের অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকনুজ্জামান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি