১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

রাষ্ট্রদ্রোহী মামলা

প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৫ মে ২০১৬ | | ৮০
ছবি ঃ বিক্ষোভ মিছিল এর একাংশ। -টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল।

শনিবার সকাল সাড়ে ১১টায় স্থানীয় শহীদ স্মৃতি পৌরউদ্যান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

প্রদক্ষিণ শেষে নিরালা মোড়স্থ শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত পথসভা করে।

সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিয়াউল হক শাহীন, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা ছাত্রদল সভাপতি খন্দকার রাশেদুল আলম রাশেদ।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক এ কে. এম মনিরুল হক মনির, ছাত্রদলের সাধারন সম্পাদক শফিকুর রহমান খান শফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুর রউফ, তাইবুর রহমান আসলাম, ছাত্রদলের সহ-সভাপতি ছালেহ মোহাম্মদ সাফি ইথেন, ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক-মোঃ নুরুল ইসলাম প্রমূখ।

এছাড়া সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ মিছিলে অংশগ্রহন করেন।

সভায় বক্তারা অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলাসহ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সভাপতি হাবীব উন-নবী-খান সোহেল ও মীর সরাফত আলী সপু’র বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবী জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি