১১:২৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঘরের ভেতর পুতে রাখা নারীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৮ মে ২০১৭ | | ২৫১৫
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে ঘরের ভেতর পুতে রাখা আনোয়ারা বেগম (৫৫) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার আনাইতারা ইউনিয়নের পাচদোনা গ্রামের একটি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। আনোয়ারা বেগমের স্বামীর নাম আব্দুল মান্নান।

জানা গেছে, জমি জমা নিয়ে আনোয়ারা বেগমের সঙ্গে চাচাত ভাইয়ের ছেলে লাবু ও বাবুলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আনোয়ারা বেগমের স্বামী সিলেটে ও একমাত্র ছেলে জাহাঙ্গীর ঢাকায় থাকেন। বাড়িতে একা থাকার সুযোগে শনিবার লাবু ও বাবুল তাকে খুন করে পাশ্ববর্তী মমতাজ বেগমের বাড়িতে পল্ট্রী ফার্মে ভেতর পুতে রাখে।

এদিকে নিহত আনোয়ারা বেগমের ছেলে জাহাঙ্গীরের দিনে ৪/৫ বার ফোনে কথা হতো। কিন্তুশনিবার ও রোববার ছেলে বারবার ফোন দিলেও কোন সারা না পাওয়ায় ঢাকা থেকে বাড়ি আসেন। বাড়িতে এসে মা আনোয়ারা বেগমের খোজ না পেয়ে সন্ধ্যায় মির্জাপুর থানায় এসে একটি ডায়েরী করেন।

পরে পুলিশ গিয়ে চাচাত ভাইয়ের ছেলেদের জিজ্ঞাসাবাদ করে ঘরের ভেতরে পুতে রাখা লাশ মাটি খুরে উদ্ধার করে। এঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

এ ব্যাপারে মির্জাপুর থানা উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মুন্সী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে। একজনকে আটক করার কথা স্বীকার করে এই মুহুর্তে নাম জানাতে অপারগতার কথা জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি