১২:৪৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ২ হাজার ৭৭৪ জন ভোট গ্রহণ কর্মকর্তার ২দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২ হাজার ৭৭৪ জন ভোট গ্রহণ কর্মকর্তার দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। 

উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার সকাল থেকে শুরু হওয়া প্রশিক্ষণ রবিবার শেষ হবে। সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সহকারী রিটার্নিং অফিসার শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. কায়ছারুল ইসলাম। 

অন্যদের মধ্যে বক্তৃতা করেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন আহমেদ, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমান, মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম প্রমুখ। 

দুই দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলা ১২৭টি ভোট কেন্দ্রে দায়িত্ব পালনকারী ২ হাজার ৭৭৪জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাকিলা বিনতে মতিন জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি