০২:১৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ক্ষয়ক্ষতি১০ লক্ষাধিক

ভূঞাপুরে কয়েকটি প্রতিষ্ঠানে অগ্নিকান্ড

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৪ মে ২০১৬ | | ১৪১
ছবি : প্রতীকি।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে শর্ট সার্কিটের কারনে পৌর ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হাসানের কার্যালয়সহ তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন ভূঞাপুর-তারাকান্দি সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা জানান, শুক্রবার দুপুরে বিদ্যুতের শর্ট সার্কিটের কারনে প্রথমে একটি দোকানে আগুন ধরে যায়। পরে আগুনের শিখা দ্রুত ছড়িয়ে পার্শ্ববর্তি পৌর ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হাসানের কার্যালয়, একটি মনোহরী দোকান, তুলার (লেপ তোষক) দোকান ও ওয়ার্কসপের দোকানে আগুন ছরিয়ে পড়ে।

ভূঞাপুর ফায়ার সার্ভিস এসে ঘন্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কার্যালয়সহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ভূঞাপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সাহেব আলী জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তদন্ত করে আগুনের সূত্রপাতের বিষয়টি জানা যাবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি