০২:১২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

যাত্রীবাহী বাস খাদে

নিহত ৭ জনের পরিচয় মিলেছে

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৩ মে ২০১৭ | | ১৬০০২
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইলের হরিপুরে বিনিময় পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত সাত জনেরই পরিচয় পাওয়া গেছে।

পরিচয় পাওয়া নিহতরা হলেন-গোপালপুর সদর উপজেলার আসমা (২৫), চন্দন (৩২) ও শান্তা (২৫), নারায়নগঞ্জের সোনারগাও এলাকার নুরে আলম (৩০), ধনবাড়ি উপজেলার ধিকপাইদ গ্রামের আব্দুর রহিম (৩২) , জামালপুর জেলার বনগ্রাম সরিষাবাড়ি গ্রামের সুনামগঞ্জ ধর্মশালা মহিলা বিষয়ক কর্মকর্তা মোতাহের (২৮)  ও একই উপজেলা সদরের সাইদুল ইসলাম (২৪)।

ঘাটাইল থানার ওসি (তদন্ত) আমির হোসেন জানিয়েছেন, ঢাকা থেকে ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১১-১৯৪৯) ঘাটাইল উপজেলার হরিপুরে গুণগ্রাম নামক স্থানে আসলে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এসময় বাসটি রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ৭ জন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

আহতদের মধ্যে ১৯ জনকে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি