০১:৫২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইল জেলা আ'লীগের সভাপতির সহধর্মিনীর জন্য দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৬ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান ও আজকের দেশবাসী পত্রিকার সম্পাদক ফজলুর রহমান খান ফারুক এর সহধর্মিনী সুরাইয়া বেগমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার শহরের কেন্দ্রিয় কবরস্থান জামে মসজিদে আসরের নামাজ শেষে আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান মিরন, প্যানেল মেয়র ও সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল, বাস-কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক, শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম আলমগীর প্রমুখ। 

অপরদিকে সুরাইয়া বেগমের বাসায় মহিলাদের দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল ১০টায় জেলা কার্যালয়ে দোয়া মাহফিল ও ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে ১১টায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উল্লেখ্য, সুরাইয়া বেগম দীর্ঘদিন ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ১৮ আগস্ট তার মস্তিস্কে অস্ত্রপ্রচার সম্পন্ন হয়। সোমবার (২৪ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টা ৩৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার জানাযা মঙ্গলবার সকাল ১১টায় টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে টাঙ্গাইল কেন্দ্রীয় করবস্থানে দাফন করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি