১১:৪২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাকপ্রতিবন্ধি কিশোরী ধর্ষণ

টাঙ্গাইলে মানববন্ধন-সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৩ মে ২০১৬ | | ৬৮
ছবি ঃ বাকপ্রতিবন্ধি কিশোরী ধর্ষণের ঘটনায় মানববন্ধন কর্মসূচির একাংশ। -টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোডাউন বাজারে বাকপ্রতিবন্ধি কিশোরী ধর্ষণের ঘটনায় আসামীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ মহিলা পরিষদ, টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে।

অন্যদিকে একই দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

মানবন্ধনে ধর্ষণকারী আতোয়ারকে দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়েছে তারা। এ ছাড়াও সচেতন নাগরিক সমাজ টাঙ্গাইলের উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মানব প্রগতি সংঘ এর নির্বাহী পরিচালক মাহমুদা শেলী।

তিনি বলেন, ১৭ দিন পার হলেও এখনো ধর্ষক আতোয়ার এবং তার সহযোগি রোজিকে গ্রেফতার করেতে পারেনি পুলিশ। তাই আমি তাদের অবিলম্ভে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ধর্ষিতার পিতা অভিযোগ করে বলেন, মামলা তুলে নেয়ার জন্য অভিযুক্তকারীরা আমাকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিচ্ছে।

এ সময় বাংলাদেশ মহিলা পরিষদ, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শামসুর নাহার, সাধারণ সম্পাদক শাহনাজ খান নার্গিসসহ বিভিন্ন নারী সংঘঠনের নেতৃরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য- গত ২৫ এপ্রিল টাঙ্গাইল পৌর শহরের বিশ্বাস বেতকা গোডাউন বাজার এলাকায় এক বাক-প্রতিবন্ধী কিশোরী (২৫) ধর্ষণের শিকার হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি