১২:৫৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১০ এপ্রিল ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া)’র ইফতার ও দোয়া মাহফিল করা হয়েছে। উপজেলা মডেল ফারিয়া’র আয়োজনে রবিবার পৌর শহরের এক হোটেলে ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের উপজেলা সভাপতি মোঃ শাহনুর আহাম্মেদ (সোহাগ)। 

বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ মঈন উদ্দিন (বাবু), সিনিয়র সহ-সভাপতি মোঃ হান্নান মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, অর্থ সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক হেকমত আলী প্রমূখ।

সভাপতি তার বক্তব্যে কেদ্রীয় ফারিয়ার ঘোষণা অনুযায়ী আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কোম্পনীর প্রতিনিধিদের ৫দিন ছুটি মঞ্জুরের দাবি জানান। পরে ফারিয়ার সাবেক সভাপতি মরহুম আতাউর রহমান মোঘল এর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও তাঁর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

এ সময় উপজেলা মডেল ফারিয়া পরিষদের সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য ২০০৪ সালে ঔষুধ কোম্পানীর প্রতিনিধিদের নিয়ে প্রতিষ্ঠিত হয় গোপালপুর উপজেলা ফারিয়া সংগঠনটি। প্রতিষ্ঠাকাল থেকে সংগঠনটি সেবামূলক কার্যক্রম ও সদস্যদের দাবি আদায়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি