০৭:৪৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ আটক ৪

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ চার জনকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাসাইল-টাঙ্গাইল সড়কের দাপনাজোর এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৮৫ পিস শাড়ি, থ্রি-পিচ ৭৫টি, টু-পিচ ১০টি ও ১০পিস উড়না উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- মির্জাপুর উপজেলার অভিরামপুর এলাকার হাসমত আলীর ছেলে আনিছুর রহমান (২৩), মৃত আলাল উদ্দিনের ছেলে বাদশা মিয়া (৩২), বিল্লাল সিকদারের ছেলে ইব্রাহিম সিকদার (৩৫) ও একই উপজেলার ইন্নত খা চালা এলাকার মৃত আব্দুল করিম সিকদারের ছেলে নাঈম সিকদার (১৮)। 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাসাইল থানা পুলিশ বাসাইল-টাঙ্গাইল সড়কের দাপনাজোর এলাকায় অভিযান চালায়। এসময় চার জনকে আটক করলেও শাড়ির মালিক মির্জাপুর উপজেলার অভিরামপুর পূর্বপাড়ার আজিজুল হকের ছেলে লেবু মিয়া দৌড়ে পালিয়ে যায়। পরে বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ তাদের বহনকৃত পিকআপটি জব্দ করা হয়। 

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান বলেন, আটককৃতদের বুধবার আদালতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত কাপড়ের মূল্য আনুমানিক প্রায় চার লাখ টাকা। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি