০৮:১০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঈদের ছুটিতে মাভাবিপ্রবি ক্যাম্পাসে বেড়েছে চোরের উপদ্রব

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৬ এপ্রিল ২০২৪ | |
, টাঙ্গাইল :

আজ ভোরে শেখ রাসেল হলে ল্যাপটপ চুরির ঘটনায় হলের সিসিটিভির ভিডিও ফুটেজ দেখে নিশ্চিত হওয়া গেছে যে এই চোর এর আগেও একাধিকবার ক্যাম্পাসে চুরি করেছে। এর আগেও জননেতা আব্দুল মান্নান হলে এই চোরের চুরি করার রেকর্ড রয়েছে। 

ফুটেজে মাথায় টুপি, গায়ে কালো রঙের কোর্ট এবং সাদা পায়জামা পরিধানরত অবস্থায় চোরকে চুরি করতে দেখা গেছে। চোর প্রায় ভোর ৬:১৩ মিনিটে হলে প্রবেশ করে ৬:২৭ মিনিটে, হলের ২১৯ নম্বর রুম থেকে ব্যাগে করে ল্যাপটপ চুরি করে নিয়ে বের হয়ে যায়।

এই বিষয়ে হল প্রভোস্ট ভুক্তভোগী শিক্ষার্থীকে থানায় জিডি করতে বলেন এবং বিষয়টি সর্বোচ্চ গুরুত্বসহকারে দেখবেন বলে আশ্বাস দেন ।

ভুক্তভোগী মাভাবিপ্রবির সিপিএস বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী মো. হেনামুল ইসলাম হিমু। তার বাবা প্রায় তিন বছর আগে মারা গেছেন।  এরপর থেকেই তাকে তার সংসারের হাল ধরতে হয়। টিউশনি করে তিনি নিজ এবং তার দুই বোনের পড়াশোনার খরচসহ নিজ পরিবারের ব্যয়-ভার সামলাচ্ছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি