০৪:৩৪ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মেস ভাড়া মওকুফে লিটনকে প্রফেসর ড. মাসুদারের শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমণ সময়কালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেস ভাড়া মওকুফ করায় মেস মালিক লিটনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোঃ মাসুদার রহমান। 

বৃহস্পতিবার বেলা ১১টায় বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যানের কক্ষে এ ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

এ বিষয়ে প্রফেসর ড. মোঃ মাসুদার রহমান বলেন, বর্তমান পরিস্থিতিতে অধিকাংশ শিক্ষর্থী বিভিন্ন সমস্যার পাশাপাশি আর্থিক সংকটে ভুগছে। এই করোনাকালীন সময়ে লিটন ভাইয়ের উদ্যোগ সত্যিই  প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে ব্যক্তিগতভাবে ও শিক্ষার্থীদের পক্ষে লিটন ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি । বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী টিউশন করিয়ে নিজেদের পড়ালেখার খরচের পাশাপাশি বাড়িতে টাকা পাঠায়। অসচ্ছল শিক্ষার্থীদের জন্য আমাদের  শিক্ষকগণ এবং  বিশ্ববিদ্যালয় প্রশাসন  বিভিন্নভাবে সহযোগিতা করছেন। সকল মেস মালিকদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা  শিক্ষার্থীদের মেস ভাড়া যতটুকু সম্ভব মওকুফ করে এই দুর্যোগকালীন সময়ে  আমাদের শিক্ষার্থীদের সহযোগিতা করুন। 

উল্লেখ্য, প্রফেসর ড. মোঃ মাসুদার রহমান বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক সমিতির সাধারন সম্পাদক।

মেস মালিক মোঃ মাছুম সরকার লিটন বলেন, আমি মাসুদার স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাই। স্যারের ফুলেল শুভেচ্ছায় আমি সত্যিই আনন্দিত  এবং এই শুভেচ্ছা নিঃসন্দেহে আমাদের মেস মালিকদের অনুপ্রেরণা যোগাবে এবং অন্য সকল মেস মালিকদের এই ব্যাপারে এগিয়ে আসতে উৎসাহিত করবে। 

উল্লেখ্য, প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমণ সময়কালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এপ্রিল মাস থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধকালীন সময়ের ১৮জন শিক্ষার্থীর প্রতিমাসে নির্ধারিত জনপ্রতি ৮০০/১০০০ টাকা সিট ভাড়া সম্পূর্ণ ভাড়া মওকুফের ঘোষণা দেন টাঙ্গাইল শহরস্থ সন্তোষ পাঁচআনীপাড়া তালহা ছাত্রাবাস মালিক মোঃ মাছুম সরকার লিটন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি