০৯:১৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কুরিয়ার সার্ভিসের কাউন্টার থেকে ১৬ বস্তা নকল সিগারেট জব্দ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে একটি কুরিয়ার সার্ভিসের কাউন্টার থেকে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে ঢাকা-টাঙ্গাইল সড়কের আদালতপাড়া এলাকা থেকে ১৬ বস্তা নকল সিগারেট জব্দ করা হয়।

টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুরিয়ার সার্ভিসের ওই কাউন্টারে অভিযান চালায় কাস্টমস কর্মকর্তারা। এসময় ১৬ বস্তায় ১৬ হাজার প্যাকেট ডারবি ও হলিউড ব্র্যান্ডের নকল সিগারেট পাওয়া যায়।

তিনি জানান, সিগারেটগুলো গাইবান্ধা ও বগুড়া থেকে পাঠানো হয়। সিগারেটগুলো টাঙ্গাইলের জব্বার নামের একজন রিসিভ করার কথা ছিল। কুরিয়ার থেকে তাদের কল দিলেও তাদের ফোনে পাওয়া যাইনি। পরে সিগারেটগুলো থানায় নিয়ে আসা হয়েছে।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, ‘কাস্টমস কর্মকর্তারা সিগারেটগুলো জব্দ করেছে। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি