০৮:৫৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

হেরোইনসহ মাদক ব্যবসায়ী বাসচালক গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৭ আগস্ট ২০১৮ | |
হিরোইনসহ গ্রামীন ট্রাভেল নামের একটি বাসের চালক ও বাস আটক করেছে টাঙ্গাইল র‌্যাবের সদস্যরা।
, টাঙ্গাইল :

হিরোইনসহ গ্রামীন ট্রাভেল নামের একটি বাসের (ঢাকা মেট্রো ব-১৫-৩০৩৮) চালক ও বাস আটক করেছে টাঙ্গাইল র‌্যাবের সদস্যরা। এসময় দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

সোমবার বিকেলে র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম এক প্রেসবিফিং এ তথ্য নিশ্চিত করেন।

এসময় তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে র‌্যাবের একটি দল ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনা বাইপাস ট্রাফিক বক্সের উত্তর পাশে রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এ সময় যাত্রীবাহী বাস গ্রামীন ট্রাভেলকে চ্যালেঞ্জ করে তল্লাশী চালানো হয়। এক পর্যায়ে গাড়ীর ড্রাইভার মোঃ শফিকুল ইসলামের কাছ থেকে ২৯০ গ্রাম হিরোইন ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। যার বাজার মুল্য ২৯ লক্ষ টাকা বলেও  তিনি জানান।

তিনি আরো জানান, মাদকদ্রব্য বিক্রির কাজে ব্যবহৃত গাড়ীটি আটকসহ এর চালক চাঁপাই নবাবগঞ্জ থানার মহারাজপুর গ্রামের মৃত আলি হোসেনের ছেলে শফিকুল ইসলাম (৩৮) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য হিরোইন অবৈধ ভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলাসহ, অন্যান্য এলাকার মাদকের খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিল বলেও তিনি সাংবাদিকদের জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি