০৮:৫৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৭ আগস্ট ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে জুয়েলারী দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরের দল দোকানের শার্টারের লক ও কলাপসেবল গেইট কেটে ৪৫ ভড়ি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে। শনিবার গভীর রাতে পৌর সদরের বাজারের কালিবাড়ি রোডের মহামায়া মার্কেটের সায়মা জুয়েলারিতে এই চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে।

এদিকে কলাপসেবল গেইটের তালা ভেঙে জুয়েলারি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় বাজারের ব্যাবসায়ীদের মধ্যে ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। 
 
খবর পেয়ে রবিবার দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এস এম মনসুর মুসা, বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সায়মা জুয়েলারির মালিক দুলাল মিয়া জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে বাড়ি যান। শনিবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। রোববার সকালে মার্কেটের অন্য ব্যবসায়ীরা দোকান খুলতে গিয়ে ওই দোকানের কলাপসেবল গেইট কাটা দেখতে পান। পরে দুলাল মিয়াকে খবর দিলে তিনি এসে দোকানে চুরির বিষয়টি নিশ্চিত হন। 

চোরের দল দোকানে ঢুকে সুকেচে সাজানো ৪৫ ভড়ি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। দোকানের ভেতরের তিনটি সিসিটিভি ক্যামেরার সামনে চোরের দল কাপড় দিয়ে ঢেকে রাখে।  তবে সিসিটিভি ক্যামেরায় দেখা যায় মাস্ক পড়া একজন লোক দোকানের ভেতরে প্রবেশ করে এবং অপরজন বাইরে দাড়িয়ে আছে। 

এই ঘটনায় সায়মা জুয়েলারির মালিক মোহাম্মদ দুলাল মিয়া মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। 

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালে মাসুদ করিম লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন জুয়েলারি দোকানে চুরি ঘটনা উদঘাটনে কাজ শুরু করা হয়েছে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি