১০:৩৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে জাল ভোট দিতে এসে আটক ২যুবক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৭ জুলাই ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দিতে এসে দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

১৭ জুলাই সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ভন্ডেশ্বর ভোটকেন্দ্রে তাদের আটক করা হয়।

আটকৃত যুবকরা হচ্ছেন, উপজেলার পারখী ইউনিয়নের আউলিবাদ গ্রামের মো. মিনহাজ উদ্দিনের ছেলে তছির আহমেদ (১৮) ও আব্দুল বাছেদের ছেলে হাবিবুর রহমান(১৭)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১১টার দিকে ভন্ডশ্বর কেন্দ্রে মোটরসাইকেল প্রতীকে জাল ভোট দিচ্ছিলেন ওই দুই যুবক। এ সময় ভোটের লাইনে দাঁড়ানো ভোটাররা ওই যুবকদের বয়স সন্দেহে হওয়ায় তাদের আটক করে পুলিশে দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভন্ডশ্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. নাসির উদ্দন জানান, কালিহাতী উপজেলার পারখী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভন্ডেশ্বর কেন্দ্রে জাল ভোট দিতে আসে ওই দুই যুবক। এ সময় স্থানীয় ভোটাররা জাল ভোট দেয়ার সন্দেহে তাদের  আটক করে।

তিনি আরও জানান, বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে। তিনি আইনগত ব্যবস্থা নিবেন।

উল্লেখ, সোমবার সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে। বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। পারখী ইউনিয়ন নির্বাচনে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এ ইউনিয়নে ১৬ হাজার ৯৫০ ভোটার রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি