০৭:৪৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জঙ্গলে ফেলে যাওয়া নারী করোনায় আক্রান্ত নয়, মানসিক ভারসাম্যহীন

মোস্তফা কামাল নান্নু | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৫ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে করোনাভাইরাস সন্দেহে বনের ভেতর ফেলে যাওয়া নারী মাজেদা বেগম (৫০) করোনায় আক্রান্ত ছিলেন না। আইইডিসিআরের প্রাথমিক পরীক্ষায় ওই নারীর করোনা রিপোর্ট নেভেটিভ এসেছে। তবে তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন। 

বুধবার বিকেলে ওই নারীর তত্ত¡াবধানে থাকা ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মেডিসিন বিভাগের সহকারী রেজিস্টার ডা. মুক্তাদির ভূঁইয়া মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ প্রতিবেদকের সঙ্গে কথা হলে ডা. মুক্তাদির বলেন, আইইডিসিআরের পরিচালক মুঠোফোনে ওই নারীর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে বলে তাকে জানিয়েছেন। তবে বিষয়টি আরো নিশ্চিত হতে দুই তিনদিনের মধ্যে পুনরায় তার নমুনা পরীক্ষা করা হবে। 

ডা. মুক্তাদির আরো বলেন, ওই নারীর মধ্যে করোনাভাইরাসের গুরুত্বপূর্ণ কোনো লক্ষণ নেই। তবে তিনি মানসিক ভারসাম্যহীন, কিছুটা মানসিক সমস্যা রয়েছে। তার শারিরিক সমস্যা খুব একটা গুরুতর মনে হচ্ছেনা। 

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর আলম বলেন, ওই নারীর শরীরে জ্বর, শ্বাসকষ্ট ও গলা ব্যথা ছিল। মঙ্গলবার সকালে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়।

এর আগে গত সোমবার গভীর রাতে টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদিঘী গ্রামের এক জঙ্গলে ওই নারীকে পাওয়া যায়। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারগণ সোমবার রাত দেড়টার দিকে ঘটনাস্থলে গিয়ে ওই নারীর পরিচয় নেন। তখন ওই নারী জানায়, তাকে তাঁর স্বামী ও সন্তানেরা ফেলে রেখে পালিয়ে গেছে।

তার বাড়ি শেরপুর জেলার নালিতা বাড়িতে। তার স্বামী-সন্তান গাজীপুরের সালনায় পোশাক কারখানায় কাজ করেন। 

পরে সখীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমাউল হুসনা লিজা ওই মহিলাকে রাতেই ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন। মঙ্গলবার বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি