০৫:০৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিদ্রোহী প্রার্থী হওয়ায় টাঙ্গাইলে আ'লীগ থেকে বহিস্কার ৭

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী ও সখিপুর উপজেলার ৪টি ইউনিয়নের নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৭জনকে বহিস্কার করেছে জেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার (১১ জুলাই) জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. জোয়াহেরুল ইসলাম এমপি স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এই বহিস্কারাদেশ নিশ্চিত করা হয়।

বহিস্কৃতরা হলেন- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ সেলিম সিকদার, বীরবাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সোহরাব আলী, পারখী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ লিয়াকত আলী তালুকদার, সখিপুর উপজেলার বড় চওনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজাহারুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আঃ গফুর সরকার (হিরু), হাতীবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান খান, সদস্য হুমায়ুন আহম্মেদ।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের বিরুদ্ধে অংশ নিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ডের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭/১ বিধি মোতাবেক দলীয় সকল সাংগঠনিক পদ হইতে বহিস্কার এবং চূড়ান্ত বহিস্কারের জন্য কেন্দ্রিয় কমিটিকে অনুরোধের বিষটি চিঠিতে উল্লেখ করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি