০৭:৫০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর)

নির্বাচিত হলে আগামী ৫ বছরে অবিস্মরনীয় উন্নয়ন হবে- ছোট মনির

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের মহাজোটের প্রার্থী জেলা আওয়ামী লীগে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভির হাসান ছোট মনির বলেছেন, বিগত ৪০ বছরে ভূঞাপুর-গোপালপুরে যে উন্নয়ন হয়নি, আমি নির্বাচিত হলে আগামী পাঁচ বছরে তার চেয়ে বেশি উন্নয়ন কাজ করবো। অবিস্মরনীয় উন্নয়নের মাধ্যমে ভূঞাপুর-গোপালপুরকে দেশের বুকে উন্নত ও সমৃদ্ধ উপজেলা হিসেবে স্বীকৃতি এনে দিব। তা না পারলে আর কোন দিন আপনাদের কাছে ভোট চাইতে আসবো না।

তিনি নির্বাচনী প্রচারনাকালে ভ’ঞাপুরের মুক্তিযোদ্ধাদের সাথে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচিত হওয়ার পরই ভূঞাপুর পৌরবাসীর জন্য গ্যাসের লাইনের ব্যবস্থা করা হবে। ভূঞাপুরে একটি স্ট্রেডিয়াম, শিশুপার্কসহ পৌরসভার উন্নয়নে শত কোটি টাকার ব্যবস্থা করা হবে। যাতে পৌরএলাকার কোন রাস্তাই আর কাচা-আধা পাকা না থাকে। ভূঞাপুর পৌরসভার জনগুরুত্বপূর্ন সড়কটির পাশাপাশি আরো একটি রাস্তা হবে যাতে করে যানজট মুক্ত করা যায়। সেই সাথে ভূঞাপুর পৌরএলাকায় এমন ভাবে উন্নয়ন কাজ করা হবে যাতে করে পরিস্কার-পরিচ্ছন একটি পৌরসভা দেখতে পায় বাইরে থেকে আসা লোকজন।

সভায় ভূঞাপুর উপজেলার মুক্তিযোদ্ধারাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি