০৯:০৯ এএম | টাঙ্গাইল, রোববার, ৩ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পৌরসভা নির্বাচন-

টাঙ্গাই‌লের ৫টি‌তেই নৌকার জয়লাভ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৩০ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে পাঁচ‌টি পৌরসভায় আওয়ামীলী‌গের নৌকা প্রতী‌কের প্রার্থীরা বেসরকা‌রিভা‌বে বিজয় লাভ ক‌রে‌ছেন। 

এদি‌কে জেলার সখীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে ৭ হাজার ৮৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র সানোয়ার হোসেন সজিব জগ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৫৪৪ ভোট। ২৮৯ ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন। 

বিষয়টি সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নিবার্হী কর্মকর্তা চিত্রা শিকারী নিশ্চিত করেছেন। সখীপুরে ২১ হাজার ৬৬৯ ভোটের মধ্যে ১৭ হাজার ৭০০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 

মির্জাপুরে নৌকা প্রতীকের সালমা আক্তার ১২ হাজার ৪৭৮ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি বিএনপির শফিকুল ইসলাম ২৯২৪ ভোট পেয়েছেন। বিষয়টি সহকারি রিটানিং অফিসার উম্মে তানিয়া নিশ্চিত করেছেন।

ভূঞাপুর পৌরসভার আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. মাসুদুল হক মাসুদ ৯৪১৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৪৪১৩ ভোট, আর আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার জগ প্রতীকে পেয়েছে ৩৭০১ ভোট। এ‌তে তৃতীয়বা‌রের মত নৌকা প্রতী‌কের মাসুদুল হক মাসুদ নির্বা‌চিত হ‌লেন।

সহকা‌রি রিটার্নিং অফিসার ও ময়মনসিংহের অতিরিক্ত আঞ্চ‌লিক কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষনা করেন।

মধুপু‌র পৌরসভায় আওয়ামীলীগের সিদ্দিক হোসেন খান নৌকা প্রতী‌কে পে‌য়ে‌ছেন ২৬০৭৯ ভোট, বিএন‌পির আব্দুল ল‌তিফ ধা‌নের শীষ প্রতী‌কে ১৬৫১ ভোট পে‌য়ে‌ছেন। বেসরকা‌রি ফলাফ‌লে নৌকা প্রার্থী‌কে বিজয়ী ঘোষণা করা হয়।

মধুপুর উপ‌জেলার নির্বাহী কর্মকর্তা আ‌রিফা জহুরা বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন।
 
টাঙ্গাইল সদর পৌরসভায় আওয়ামীলী‌গের নৌকা প্রতী‌কের সিরাজুল হক আলমগীর বেসরকা‌রিভা‌বে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি