০৬:২৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৩১ মে ২০২৪ | |
, টাঙ্গাইল :

মির্জাপুরে জমে উঠেছে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা। ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি। দিচ্ছেন উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি। সাধারণ ভোটাররা প্রার্থীদের প্রতিশ্রুতিতে বিশ্বাস না করে যে প্রার্থীর সঙ্গে বর্তমান সরকারের মন্ত্রী-এমপিসহ জেলা ও কেন্দ্রীয় নেতাদের সঙ্খতা রয়েছে সেই প্রার্থীকেই নির্বাচিত করতে চান। 

ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ৫ জুন চতুর্থ ধাপে মির্জাপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সরগরম হয়ে উঠেছে নির্বাচনি এলাকা।

প্রার্থীদের পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে শহরের অলিগলি ও গ্রামের হাট-বাজার। প্রার্থী ও তাদের সমর্থকদের গণসংযোগসহ উঠান বৈঠক ও পথসভা চলছে প্রতিদিন। আবার গানে গানে ভোট চাওয়া ও মাইকিংয়ে ভিন্নমাত্রা যোগ করেছে প্রচারণায়।

তবে ভোটাররা বলছেন, সৎ, যোগ্য, পরোপকারী ও বিপদে যাকে কাছে পাবেন এমন প্রার্থীকেই বিজয়ী করবেন তারা। যে প্রার্থী উন্নয়ন করতে পারবে তাকেই চান সাধারণ ভোটাররা। তাই নির্বাচন যত ঘনিয়ে আসছে, আলোচনা তত বাড়ছে কে হবেন আগামী পাঁচ বছরের জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান।

মির্জাপুর পৌরসভার ১ নাম্বার ওয়ার্ডের বাসিন্দার অলিম মিয়া, দেলুয়ার হোসেন ধলা, পৌরসভার ৬ নাম্বর ওয়ার্ডের বাসিন্দার রমজান আলীসহ ভোটাররা জানান, কাঙ্খিত হলে বর্তমান সরকারের মন্ত্রী- এমপি, জেলা ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যে প্রার্থীর সঙ্খতা রয়েছে সেই প্রার্থীকেই ভোট দিয়ে নির্বাচিত করতে চান তারা। 

জেলা নির্বাচন অফিস জানায়, মির্জাপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান এস এম মোজাহিদুল ইসলাম মনির (কাপ-পিরিচ) উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত (আনারস) ও টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ হায়দার খান (মোটরসাইকেল) প্রতীক নিয়ে ৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা শওকত মিয়া (টিউবওয়েল) উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক বর্তমান ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম (তালা) প্রতীক নিয়ে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামীমা আক্তার শিফা (ফুটবল) বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবা শাহরীন (কলস) ও টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চাঁদ সুলতানা (হাস) প্রতীক নিয়ে ৩ জন প্রার্থী অংশ নিয়েছেন। 

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনের আচরন বিধি প্রতিপালনের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রিট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান জানান, প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত রয়েছেন। কোথাও যদি আচরণবিধির লঙ্ঘন হয় ব্যবস্থা নেয়া হচ্ছে। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছি। 

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসাইন হাই জকি জানান, নির্বাচন ঘিরে আমাদের মনিটরিং কার্যক্রম জোরদার রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি