১১:৪৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বঙ্গবন্ধু সেতুর উপর পৃথক দূর্ঘটনায় নিহত ২

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

বঙ্গবন্ধু সেতুর উপর পৃথক দূর্ঘটনায় হেলপারসহ দুইজন নিহত হয়েছে। এতে কমপক্ষে ৫জন আহত হয়েছে। আহতদের টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত একজন পিকআপভ্যানের হেলপার গাইবান্ধা জেলার নাজমুল আলম (২৫) এবং আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। 

এঘটনায় সেতুর পূর্ব ও পশ্চিমপাড়ে সকাল সাড়ে আটটা পর্যন্ত টোল আদায় বন্ধ ছিল। এতে বঙ্গবন্ধু সেতুপূর্ব হতে এলেঙ্গা পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু সেতুর উপর ভোর সাড়ে ৫টা হতে সকাল ৮টা পর্যন্ত তিনটি দুর্ঘটনা ঘটে। 

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ আইয়ুবুর রহমান জানান, সকাল সাড়ে পাঁচটার দিকে বঙ্গবন্ধু সেতুর ১৩ নম্বর পিলারের কাছে একটি পিকআপ পিছন থেকে অপর একটি ট্রাককে ধাক্কা দিলে পিকআাপের হেলপার নিহত হয়। এছাড়া ১৯ নম্বর পিলারের কাছে পরপর একাধিক বাস-ট্রাকের সংঘর্ষে অজ্ঞাত আরেকজনের মৃত্যু হয়। উভয় ঘটনায় ৫জন আহত হয়। আহতদের সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

দূর্ঘটনার ফলে ভোর থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত সেতুতে টোল আদায় বন্ধ ছিল। এতে সেতুর উভয়পাড়ে দীর্ঘ ১৪ কিমি যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনা কবলিত পরিবহনগুলো সরিয়ে নেয়ার পর বেলা বাড়ার সাথে সাথে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এসআর 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি