১০:২৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে কালিহাতীতে সরকারি কর্মকর্তা- কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১২ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

জাতির পিতার সম্মান-রাখবো মোরা অম্লান শ্লোগানে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে টাঙ্গাইলের কালিহাতীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলার সকল সরকারি কর্মকর্তা- কর্মচারীদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা'র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম,ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, কালিহাতী সার্কেল এএসপি রাসেল মনির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে রুমান সিদ্দিকী,  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান, কালিহাতী ৩৫ আনসার ব্যাটালিয়নের পরিচালক মুহাম্মদ দেলোয়ার হোসেন, বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ বখতিয়ার রহমান, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জহির মেহেদী হাসান, উপজেলা সাব-রেজিষ্টার শহীদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহা: মোজাম্মেল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহীদুল্লাহ প্রমুখ।

এসময় সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চলমান এই সমাবেশে উপজেলার সকল সরকারি অধিদপ্তরের প্রধানসহ সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি