১০:৪২ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে চোরাই কাঠসহ ট্রাক আটক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৩ এপ্রিল ২০১৭ | | ৩০৭৫
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে চোরাই গজারী কাঠসহ ট্রাক আটক করেছে বন বিভাগের কর্মীরা।

শনিবার বিকেলে উপজেলার বাশতৈল ইউনিয়নের অভিরামপুর এলাকায় এই কাঠ আটক করা হয়। এ সময় কাঠ পাচারকারীরা পালিয়ে যায় বলে বন বিভাগের কর্মীরা জানিয়েছে।

জানা গেছে, সখিপুর বন থেকে কেটে আনা মূল্যবান গজারী কাঠ ট্রাক বোঝাই করে পাচারের চেষ্টা চালায় পাচারকারীরা। গোপন সংবাদে ভিত্তিতে টাঙ্গাইল বন বিভাগের বাশতৈল রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল হকের নেতৃত্বে বন কর্মীরা গোড়াই- সখিপুর সড়কের তালতলা চেকপোষ্ট বসায়। কিন্তু পাচারকারীরা খবর পেয়ে ট্রাক নিয়ে পেকুয়ার রাস্তা হয়ে অভিরামপুরের দিকে পালানো চেষ্টা করে। পরে বন বিভাগের লোকজন ট্রাকটির পেছনে ধাওয়া দিলে চোরের দল অভিরামপুরে ট্রাক বোঝাই কাঠ রেখে পালিয়ে যায়।

এ ব্যাপারে টাঙ্গাইল বন বিভাগের বাশতৈল রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক কাঠের আনুমানিক মুল্য দুই লাখ টাকা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি