০৬:২৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীর সাংবাদিকদের পিপিই দিলেন আবু নাসের

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৫ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সাংবাদিকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিয়েছেন এফবিসিসিআই এর পরিচালক ও জেলা আওয়ামী লীগের সদস্য আবু নাসের। 

কালিহাতী ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার দুপুরে এলেঙ্গা রিসোর্টের মিনি হলরুমে কমপক্ষে ৩০ জন সাংবাদিকের হাতে পিপিই তুলে দেওয়া হয়। 

কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক দাশ পবিত্র সাংবাদিকদের পক্ষ থেকে আবু নাসেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

কালিহাতী ফাউন্ডেশনের সভাপতি আবু নাসের বলেন, করোনার মধ্যেও সাংবাদিকরা পেশাগত কাজে জীবন ঝুঁকি নিয়ে অনবরত মাঠে ঘাটে থাকেন। তাই তাদের জন্য আমার ক্ষুদ্র উপহার।

তিনি আরো বলেন, আমার ডাকে ব্যস্ততার মাঝে সাংবাদিকরা এসেছেন আমি অত্যন্ত আনন্দিত। সাংবাদিকদের সুস্থতা কামনা করছি।

এসময় কালিহাতী ফাউন্ডেশনের সহ-সভাপতি ছাত্রলীগের সাবেক নেতা রাসেল তালুকদার, সাধারণ সম্পাদক মোল্লা জাকারিয়া লেলিন ও কোষাধ্যক্ষ মাজহারুল ইসলাম কুয়াশাসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি