০৭:৪৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৫দিন ধরে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, প্রেমিক লাপাত্তা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে প্রেমের টানে স্বামীর সংসার ছেড়ে ৫ দিন যাবত প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক প্রেমিকা। এদিকে ঘটনার পরের দিন হতেই উধাও হয়েছেন প্রেমিক জাহাঙ্গীর আলম। উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, আকন্দপাড়ার প্রতিবেশি চাচাতো ভাই বোন একই ক্লাসে পড়তো। সেই থেকেই তাদের পছন্দ আর ভালবাসা। পরে মেয়েটির পার্শ্ববর্তী গ্রামে বিয়ে হলেও তাদের মোবাইলে সম্পর্ক থেকেই যায়। গত ৮ দিন আগে তাদের সম্পর্কের কথা জানতে পারেন স্বামী। এরপরই ওই প্রেমিকার প্রেমিককে বিয়ের চাপ দেয়। পরে ওই প্রেমিকা স্বামীর সংসার ছেড়ে ৫ দিন আগে গত বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) প্রেমিকের বাড়িতে অবস্থান নেয়। পরে মেয়ের পরিবার খবর পেয়ে এলাকার চেয়ারম্যান ও মেম্বারকে জানায়। 

ঘটনার পরদিন সালিশী বৈঠকে বিষয়টি মীমাংসা করা হলেও একদিন পরেই ছেলের পরিবার মীমাংসা না মেনে ছেলেকে ভাগিয়ে দেয়। তারপর থেকেই মেয়েটি ছেলের বাড়িতে অবস্থান নেয়।

তবে প্রেমিক জাহাঙ্গীরের পরিবার দাবি ছেলের বয়স কম ও অবিবাহিত আর মেয়ে বিবাহিত ও বয়স বেশি বলে ছেলেকে অন্যত্র পাঠিয়ে দেয়ার বিষয়টি স্বীকার করেন।

অপরদিকে মেয়ের বাবার দাবি জাহাঙ্গীর তার মেয়ের সংসার ভেঙে দিয়ে এখন পালিয়ে বেড়াচ্ছে। পরিবারের পক্ষ থেকেও এর কোন সুরাহা করছেন না। বিষয়টি মীমাংসা তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। 

দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনসার আলী আসিফ বলেন, উভয়পক্ষকে নিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা  করা হয়। মেয়ের পক্ষ মানছে কিন্তু ছেলে পক্ষ মানছে না বলেও জানান।  

এ প্রসঙ্গে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, বিষয়টি শুনেছি। এ ব্যাপারে কোন পক্ষই লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে  তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি