আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়ন বাজারে এ সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় জেলা জাতীয় পাটির নেতা মাহফুজুর রহমান খোকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক টাঙ্গাইল সদর-৫ আসনের এমপি প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ মোজাম্মেল হক।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ শামছুদ্দোহা যুবরাজ, সহকারি সাংগঠনিক সম্পাদক ওস্তাকির, শহর জাতীয় পার্টির সদস্য সচিব আহসান খান আছু, মান্না, জেলা জাতীয় ছাত্র সমাজ এর আহবায়ক কৈশিক আহম্মেদ রাজু, রিপন, বাবুল চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকাবাসীসহ ইলেট্রিক ও প্রিন্টমিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...