০৮:৫৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ইশতেহার পাঠক শাজাহান সিরাজ কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজ কল্যাণ ট্রাস্ট টাঙ্গাইলের কালিহাতী শাজাহান সিরাজ কলেজ শাখার উদ্যোগে কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে ভর্তিকৃত জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদানেরর চেক বিতরণ ও রচনা প্রতিযোগিতার পুরস্কার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর ) ১১ টায় কালিহাতী শাজাহান সিরাজ কলেজ মিলনায়তনে কলেজের ২য় বর্ষের ১৯ জন জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির চেক প্রদান এবং ৮ জন ছাত্র-ছাত্রীদের মাঝে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

প্রত্যেক বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীকে এককালীন ৫ হাজার টাকা, এক সেট বই এবং বিনামূল্যে কালিহাতী কলেজে দুই বছর লেখাপড়া করার সুযোগ পাবে। অন্যদিকে গোল্ডেন-এ প্লাস প্রাপ্ত ছাত্র-ছাত্রীরা এক সেট বই এবং অন্যান্য সুযোগ সুবিধার সাথে প্রতি মাসে ৩ হাজার টাকা করে নগদ বৃত্তি পাবে।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে শাজাহান সিরাজ কল্যাণ ট্রাস্ট কালিহাতী শাজাহান সিরাজ কলেজ শাখার আহবায়ক প্রফেসর শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সভাপতি শাজাহান সিরাজ কল্যাণ ট্রাস্ট ও কালিহাতী শাজাহান সিরাজ কলেজ পরিচালনা পরিষদের দাতা সদস্য বেগম রাবেয়া সিরাজ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,কালিহাতী শাজাহান সিরাজ কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী শাজাহান কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত এসএসসি পরীক্ষাতে যেসব শিক্ষার্থী জিপিএ-৫ এবং গোল্ডেন-এ প্লাস পেয়ে কালিহাতী শাজাহান সিরাজ কলেজে ভর্তি হয়েছে তারা এই বৃত্তির জন্য বিবেচিত হন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি