০৮:৫৯ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সাংবাদিকের ওপর হামলা

মূলহোতারা গ্রেফতার না হওয়ায় সাংবাদিকদের অবস্থান ধর্মঘট পালন

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৮ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকদের উপর জুয়াড়িদের হামলার ঘটনার ৭দিন পেড়িয়ে গেলেও মূলহোতারা গ্রেফতার না হওয়ায়  অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) বিকাল ৪ টায় ভূঞাপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি এ কর্মসূচি পালন করা হয়।

অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন জিরো টলারেন্স ঘোষণা করেছেন, ঠিক সেই সময় টাঙ্গাইলের ভূঞাপুরে দেশের সর্ববৃহৎ জুয়ার আসর পরিচালনা হচ্ছে। অথচ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।

বক্তারা বলেন, মাদক সম্রাট ফজল মন্ডল ও তার সহযোগীদের ৭ দিনেও গ্রেফতার করতে পারিনি পুলিশ। যা পুরো জাতির জন্য লজ্জাজনক।

এতে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি শাহআলম প্রামানিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সাবেক সহ-সভাপতি আতোয়ার রহমান মিন্টু ও মিজানুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, টাঙ্গাইলের ভূঞাপুরে জুয়ার আসরের সচিত্র সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের উপর হামলা চালায় জুয়াড়িরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোবিন্দাসী ঘাট সংলগ্ন কাঁশবন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় ডিবিসি টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার, ক্যামেরা পারর্সন আশিকুর রহমান, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক অভিজিৎ ঘোষ, দৈনিক একুশের বাণী পত্রিকার সাংবাদিক হৃদয় মন্ডলসহ আরো দুইজন আহত হয়। এসময় ডিবিসির একটি ক্যামেরা ভাঙচুর এবং অপর একটি ক্যামেরা ছিনিয়ে নেয়। এছাড়া ডিবিসির বুম (মাইক্রোফোন) ভাঙচুর করা হয়। এঘটনায় বৃহস্পতিবার রাতেই ডিবিসির টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার বাদী হয়ে জুয়াড়– প্রধান ফজল মন্ডলকে প্রধান আসামী করে ৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাত শতাধিক জুয়াড়ির বিরুদ্ধে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি