০৭:৪৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের নাবী পাটবীজ বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৫ সেপ্টেম্বর ২০১৬ | | ১৫১
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের নাবী পাটবীজ বিতরণ করা হয়েছে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উফশী প্রকল্পের অধীনে কৃষকদের মধ্যে এ পাটবীজ বিতরণ করা হয়।

রোববার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষকদের মধ্যে পাটবীজ বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম আহমেদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুর রহমান, উপ সহকারি পাট কর্মকর্তা শারমীন জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আকতারুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আহসান হাসিব খান প্রমুখ।

উপজেলা উপ-সহকারি পাট কর্মকর্তা শারমীন জাহান জানান, উন্নত জাতের পাট উৎপাদনের লক্ষে উপজেলার ২৫০ জন কৃষকদের মধ্যে নাবী জাতের পাটবীজ বিনামূল্যে বিতরণ করা হলো।

এই পাটবীজ থেকে কৃষক উন্নত জাতের পাটবীজ উৎপাদন করতে পারবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি