০৮:৫৮ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলের উপ-নির্বাচনে ভোটগ্রহন শেষ : চলছে গণনা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০১৭ | | ১৮১৬
, টাঙ্গাইল :

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে বিকেল ৪টায় ভোটগ্রহন শেষ হয়েছে। এখন চলছে গণনা। কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল কম। নারী ভোটারের চেয়ে পুরষ ভোটারের সংখ্যা বেশি লক্ষ্য করা গেছে।

অনিয়মের অভিযোগে গোহালিয়াবাড়ি ইউনিয়নের বল্লভবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। এছাড়া আর কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

অপরদিকে এনপিপি-এর মনোনীত প্রার্থী ইমরুল কায়েস (আম প্রতীক) বিকেল ৩টার দিকে জেলা নির্বাচন অফিসে হাজির হয়ে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন।

টাঙ্গাইল জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপনির্বাচনে তিনজন প্রার্থী প্রতিন্দ›িদ্বতা করছেন। তারা হলেনÑ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারি (নৌকা), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) প্রার্থী আতাউর রহমান খান (টেলিভিশন) ও ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) প্রার্থী ইমরুল কায়েস (আম)।

এই আসনের মোট ভোটার ৩ লাখ ৭ হাজার ৭০০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৮৩৩ ও মহিলা ভোটার ১ লাখ ৫৪ হাজার ৮৬৭। মোট ভোট কেন্দ্র ১০৭ টি, মোট ভোট কক্ষ ৬৬১টি। এ ছাড়া প্রিজাইডিং অফিসার ১০৭ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৬৬১ জন। পোলিং অফিসার ১৩২২ জন।

উপ-নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, অনিয়মের অভিযোগে বল্লভবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ বেলা সাড়ে ১০টায় স্থগিত ঘোষণা করা হয়। এছাড়া আর কোথাও কোন সমস্যা হয়নি।

তিনি আরো বলেন, ভোট গননাও সুষ্ঠু হবে বলে তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি