০৯:১১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

রোগী সেজে ভুয়া চিকিৎসক আটক করলেন এসিল্যান্ড

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৪ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে রোগী সেজে চিকিৎসা নিয়ে ইব্রাহিম খলিল নামে এক ভুয়া চিকিৎসককে আটক করে জরিমানা আদায় করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হক। 

শুক্রবার রাতে উপজেলার গোড়াই এলাকায় অবস্থিত ঢাকা হোমিও হলে এই অভিযান পরিচালনা করে জরিমানা আদায় ও প্রতিষ্ঠানটি সিলগালা করেন তিনি। ভুয়া চিকিৎসক ইব্রাহীম খলিল জামালপুর জেলার তারা শেখের ছেলে। 

জানা গেছে, ইব্রাহীম খলিল নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে অন্য চিকিৎসকের প্যাড ও সিল ব্যবহার করে গোড়াই এলাকায় অবস্থিত ঢাকা হোমিও হলে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিল। শুক্রবার রাতে গোপন সংবাদ পেয়ে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. মঈনুল হক নিজেই রোগী সেজে হাজির হন ওই ক্লিনিকে। সেখানে সহকারী কমিশনার (ভুমি) মো. মঈনুল হক এক পর্যায়ে চিকিৎসক ইব্রাহীম খলিলের কাছে তার সনদপত্র দেখতে চান। কিন্ত তিনি তা দেখাতে ব্যর্থ হন। 

পরে প্রমানিত হয় সে ভূয়া চিকিৎসক। পরে তাকে আটক করে ৩০ হাজর টাকা জরিমানা আদায় ও ওই প্রতিষ্ঠানটি সিলগালা করে দেন ভ্রাম্যমান আদালতের বিচারক।  

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মঈনুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’ ২০০৯ এর (৫২) ধারায় ভুয়া চিকিৎসক ইব্রাহিম খলিলের কাছ থেকে ৩০হাজার টাকা জরিমানা আদায় ও প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি