০৮:৫৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

হত্যার পর শিশুকে ধর্ষণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে ১০ বছরের এক কন্যাশিশুর গলায় ওড়না পেঁচিয়ে হত্যার পর ধর্ষণের কথা স্বীকার করেছেন এক যুবক। শুক্রবার আদালতে জবানবন্দিতে তিনি এ কথা স্বীকার করেন।

ওই যুবকের নাম মাজেদুর রহমান (২৫)। তিনি একজন কাঠমিস্ত্রি। জবানবন্দি শেষে মাজেদুরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, টাঙ্গাইল সদর উপজেলার গ্রামের বাড়িতে গত বুধবার বিকেল থেকে ওই কন্যাশিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাত আটটার দিকে তার লাশ বাড়ির পাশে একটি কচুখেতে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। বৃহস্পতিবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। নিহত ওই শিশুর ভাই বাদী হয়ে বৃহস্পতিবার থানায় মামলা করেন।

টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, শিশুটির লাশ উদ্ধারের পর ওই গ্রামের চারজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অভিযুক্ত মাজেদুর রহমান শিশুটিকে হত্যার পর ধর্ষণের কথা স্বীকার করেছেন। পরে তিনি আদালতে জবানবন্দি দিতে রাজি হন। শুক্রবার তাঁকে টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকার তাঁর জবানবন্দি লিপিবদ্ধ করেন। জবানবন্দিতে মাজেদুর জানিয়েছেন, ঘটনার দিন বিকেলে তাঁর লেবুখেতের কাছে মেয়েটি আসে। তখন ধর্ষণের উদ্দেশ্যে মেয়েটির গলার ওড়না ধরে টান দেন তিনি। এতে সে চিৎকার দিলে প্যাঁচানো ওড়না দিয়ে মেয়েটিকে হত্যার পর ধর্ষণ করে লাশ ফেলে রেখে চলে যান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি