১০:১৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৮ দফা দাবীতে কালিহাতীতে সরকারি কর্মচারীদের মানববন্ধন

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

১১-২০ গ্রেডের সরকারি চাকুরিজীবিদের অধিকার আদায়ের লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে ১১-২০ গ্রেড ভূক্তরা উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রুস্তম আলী, উপজেলা পরিষদের সি.এ আবুল কালাম আজাদ, উপজেলা ভূমি অফিসের নাজির সবুজ আহমেদ ও উপজেলা কৃষি অফিসের মোঃ বিল্লাল হোসেনসহ কর্মচারী কল্যাণ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা তাদের ৮ দফা দাবীগুলো তুলে ধরেন। দাবীগুলো হচ্ছে- ২০১৫ সালে প্রদত্ত ৮ম পে-স্কেল সংশোধনসহ বেতন বৈষম্য নিরসন করে গ্রেড অনুযায়ী বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারন ও গ্রেড সংখ্যা কমাতে হবে ( ILoঅনুযায়ী বেতন নির্ধারন), এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন করতে হবে, সকল পদে পদোন্নতি বা ০৫ (পাঁচ) বছর পর পর উন্নয়ন গ্রেড প্রদান করতে হবে (ব্লক পোষ্ট নিয়মিতকরন করতে হবে), টাইমস্কেল সিলেকশন গ্রেড পুনঃবহালসহ বেতন জ্যেষ্ঠতা বজায় রাখতে হবে, সচিবালয়ের ন্যায় পদবী ও গ্রেড পরিবর্তন করতে হবে, সকল ভাতা বাজার চাহিদা অনুযায়ী সমন্বয় করতে হবে, নিম্ন বেতন ভোগীদের জন্য রেশন ও ১০০% পেনশন চালু সহ পেনশন গ্রাচুইটির হার ১ টাকা=৫০০ টাকা করতে হবে, কাজের ধরন অনুযায়ী পদনাম ও গ্রেড একিভূত করতে হবে।    

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি