১০:৫০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সংশোধনী

ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা খুন ! প্রকাশ্যে ঘুরছে আসামীরা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৯ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

এখনও প্রকাশ্যে ঘুরছে ছেলেকে বাঁচাতে গিয়ে খুন হওয়া বাবা হত্যা মামলার আসামীরা। মামলার প্রায় দেড় মাসে অতিবাহিত হলেও হত্যায় জড়িত তিনজনকে গ্রেফতার করছে পুলিশ। নাম উল্লেখপূর্বক ৮ আসামীর ৫ জনসহ অজ্ঞাতরা গ্রেফতার না হওয়াসহ আসামীদের প্রকাশ্যে চলাফেরা নিয়ে চরম আতঙ্ক আর সংশয়ে রয়েছেন বাদি পরিবার। গত (১৯ জুলাই) ঘটনাটি ঘটে টাঙ্গাইল পৌর শহরের ভাল্লুককান্দি এয়ারপোর্ট এলাকায়।

মামলার বিবরণে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে চলতি বছরের (১৯ জুলাই) সকালে বাড়ি থেকে ডেকে নিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে কবির (১৭) নামের এক কিশোরের উপর হামলা চালানো হয়। হামলার শুরুতে টাঙ্গাইল পৌর শহরের ভাল্লুককান্দি এয়ারপোর্ট এলাকার মৃত কমরেট জামাত আলীর নাতি কবির (১৭) আহত হয়। পরে ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা মৃত. ইন্তাজ বেপারীর ছেলে লিটন মিয়া (৪৫) ঘটনাস্থলে মারা যান। ওই দিনই হামলায় গুরুতর আহত হন মামা মো. মনির হোসেন (৪৫)।
 
ওই এলাকার মো. লুৎফর রহমানের ছেলে তুষার (২৪), তুহিন (১৯). মৃত. মজিবর রহমানের ছেলে লুৎফর রহমান (৪৫), আব্দুল মোতালেবের ছেলে ইয়াসিন (২২), মো. আরিফের ছেলে সিয়াম (২০), নোয়াই এর ছেলে জাহিদুল (২০), রনির মিয়া ছেলে রাতুল মিয়া (১৯) ও বেড়াবুচনা এলাকার হবির ছেলে দুলন (২২) সহ অজ্ঞাত ৭-৮জনকে আসামী করে টাঙ্গাইল মডেল থানায় বাদি হয়ে মামলাটি দায়ের করেন মো. মনির হোসেন। 

মামলার বাদি মো. মনির হোসেন বলেন, মামলার প্রায় দেড় মাস অতিবাহিত হচ্ছে। তবে এখন পর্যন্ত মাত্র তিনজন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি আসামীরা এলাকা দিয়ে প্রকাশ্যে চলাফেরা করাসহ নানা ভাবে মামলাটি মিমাংসার চেষ্টা শুরু করেছে।

মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরছে তথ্যটি বানোয়াট দাবি করে মামলার তদন্তকারি কর্মকর্তা ও টাঙ্গাইল মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. নাসির উদ্দিন বলেন, ইতোমধ্যেই আমরা তিনজনকে গ্রেফতার করেছি। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে মামলার অন্যতম আসামী তুষার, সিয়াম আর দুলন। অন্যদেরও গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি