০৬:২৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি ফিরল মাভাবিপ্রবি’র শিক্ষার্থীরা

মাভাবিপ্রবি প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১২ জুলাই ২০২১ | |
বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি ফিরছে মাভাবিপ্রবি’র শিক্ষার্থীরা। ছবি-টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে সেমিস্টার পরীক্ষা দিতে এসে লকডাউনে আটকে পড়া শিক্ষার্থীদের বিশ^বিদ্যালয়ের বাসে নিজ নিজ জেলায় পৌছে দেয়া হয়েছে। 

৬ জুলাই সাধারন শিক্ষার্থীদের পক্ষে ছাত্রলীগের আবেদনের পরিপ্রেক্ষিতে ১ম ধাপে সোমবার সকাল ৬ টা ৩০ মিনিটে ৬টি বাস বিশ^বিদ্যালয় ক্যাম্পাস থেকে বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যায়।

জানা যায়, সেমিস্টার পরীক্ষা দিতে এসে লকডাউনে আটকে পড়া শিক্ষার্থীদের নিজ বাড়ি পৌছে দেয়ার লক্ষ্যে ১২ ও ১৩ জুলাই ২ ধাপে বিশ^বিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বাসে করে পৌছে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। ১ম ধাপে সোমবার সকালে টাঙ্গাইল থেকে ঢাকা, টাঙ্গাইল থেকে ফেনি, টাঙ্গাইল থেকে মৌলভিবাজার, টাঙ্গাইল থেকে কিশোরগঞ্জ, টাঙ্গাইল থেকে শেরপুরের উদ্দেশ্যে ৬ টি বাস ছেড়ে যায়। মঙ্গলবার ২য় ধাপে ক্যাম্পাস থেকে টাঙ্গাইল থেকে রংপুর, টাঙ্গাইল থেকে চাপাইনবাবগঞ্জ ও অন্যান্য জেলায় আরও ২/৩ টি বাস ছেড়ে যাবে।

এ বিষয়ে বিশ^বিদ্যালয়ের পরিবহন পরিচালক ও প্রক্টর প্রফেসর ড. মীর মোঃ মোজাম্মেল হক বলেন, সেমিস্টার পরীক্ষা দিতে এসে লকডাউনে আমাদের শিক্ষার্থীরা আটকা পড়ে। বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সহযোগিতায় আমরা তাদের তথ্য ও রোড ম্যাপ নিয়ে ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস-চ্যান্সেলর স্যার ও পরিবহন কমিটির সম্মতিক্রমে শিক্ষার্থীদের বাড়ি পাঠানোর সিদ্ধান্ত নেই।

বিশ^বিদ্যালয়ের ছাত্রলীগ নেতা মানিক শীল বলেন, আমরা বিশ^বিদ্যালয় প্রশাসনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাই। আটকে পড়া শিক্ষার্থীরা বিশ^বিদ্যালয়ের বাসে নিজ বাড়ি গিয়ে পরিবারের সাথে ঈদ উদযাপন করবে, এটা অত্যন্ত আনন্দের।

বিশ^বিদ্যালয়ের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিবীড় পাল বলেন, দেশের চলমান পরিস্থিতি লকডাউনে জরুরী যানবাহন ছাড়া সকল যানবাহন বন্ধ। এ পরিস্থিতিতে আটকে পড়া শিক্ষার্থীদের বাড়ি ফেরা অনেকটাই অসম্ভব। বিশ^বিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্ত প্রশংসনীয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি