০৮:৫৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আমপাড়াকে কেন্দ্র করে ভূঞাপুরে ভাইয়ের হাতে ভাই খুন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে আমপাড়াকে কেন্দ্র করে চাচাত ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন হওয়ার অভিযোগ উঠেছে। নিহত মেহেদী হাসান রাজিব (৩৫) উপজেলার ফলদা ইউনিয়নের গারাবাড়ি গ্রামের গোলাম মোস্তফা দুলালের ছেলে। 

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে উপজেলার ফলদা ইউনিয়নের গারাবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার গারাবাড়ি গ্রামের চাচা মফিজুল হক চন্দনের ছেলে জিহাদের সাথে তারই আপন চাচাতো ভাই রাজিবের মধ্যে বাগবিতন্ডার সৃষ্টি হয়। এর আগে রাজিব বাড়ির গাছের আম পাড়ার জন্য জিহাদদের বাড়ির উচু একটা বাঁশ নিয়ে আম পাড়ছিল। এসময় বাঁশটি ভেঙে গেলে দুইজনের সাথে তর্কাতর্কির এক পর্যায়ে জিহাদ উপর্যুপরিভাবে তিনবার রাজিবের পেটে ছুরিকাঘাত করে। এতে সে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে। পরে সেখানেও তার শারিরীক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়। কিন্তু তাকে হাসপাতালের তিনতলা থেকে নিচে নামানোর পথে তার মৃত্যু হয়। তবে জিহাদ নিয়মিত মাদক সেবন করতো বলে এলাকার অনেকেই জানিয়েছে। 

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম বলেন, ঘটনার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার পরপরই আসামীরা এলাকা ছেড়ে পালিয়েছে। তাদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি