০৮:৫৮ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতী পৌরসভায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে: জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা হলরুমে বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত কালিহাতী পৌরসভা নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃংখলা সভায় কালিহাতী পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার ঘোষণা দেন টাঙ্গাইল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আতাউল গনি।

এসময় তিনি প্রত্যক ওয়ার্ডে ১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সাথে পুলিশের স্টাইকিং ফোর্স, বিজিবি, র‍্যাব মোতায়েনের ঘোষণা দেন। 

কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এ.এইচ.এম কামরুল হাসান, থানা অফিসার ইনচার্জ সাওগাতুল আলম। 

 এসময় উপস্থিত ছিলেন, নির্বাচনে মেয়র প্রার্থী সহ অন্যন্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

এসময় প্রার্থীরা বিভিন্ন অভিযোগ উপস্থাপন করেন। বক্তারা নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোটারদের ভোট প্রয়োগ করতে অনুরোধ, সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃংখলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা।

আগামী ১৪ই ফেব্রুয়ারী কালিহাতী পৌরসভায় ব্যালট পেপার এ ভোট অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি