০৫:৩১ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঘরে থাকার প্রতিশ্রুতিতে খাদ্যসহায়তা পৌছে দিচ্ছেন আ'লীগ নেতা শুভ

মো. জাহাঙ্গীর হোসেন | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

‘ভবিষ্যতে ভোট পাওয়া কিংবা পাশে থাকা নয়’ ব্যতিক্রমী প্রতিশ্রুতি আদায়ের পর কর্মহীন অসহায় পরিবারে খাদ্যসহায়তা পৌছে দিচ্ছেন আওয়ামীলীগ নেতা খান আহমেদ শুভ। 

টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের কার্যর্নিবাহী সদস্য খান আহমেদ শুভ ইতিমধ্যে তাঁর ব্যক্তিগত উদ্যোগে এভাবে এ উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার দেড় হাজার পরিবারে খাদ্যসামগ্রী পৌছে দিয়েছেন।

তাঁর দেয়া খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি আলু ও ১টি করে সাবান। তাঁর এই কর্মতৎপরতা অব্যহত থাকবে বলে তিনি উল্লেখ করেছেন।

খান আহমেদ শুভ মনে করেন, যেহেতু এই মুহুর্তে করোনা ভাইরাসের কোন ভ্যাকসিন আবিস্কৃত হয়নি। ঘরে থাকা ও সামাজিক দূরত্ব বজায় রাখার মাধ্যমেই এর মহামারি ঠেকানো সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রীও জাতির উদ্দেশ্যে দেয়া ভাষনে বার বার বলছেন ঘরে থাকুন, ঘরে থাকুন, ঘরে থাকুন। প্রধানমন্ত্রীর এই মেসেজ ঘরে ঘরে পৌছে দেয়া পর তাদের কাজ থেকে প্রতিশ্রুতি আদায় করছেন বলে তিনি জানান। 

শুভ বলেন, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে তাঁর সার্বক্ষনিক যোগাযোগ রয়েছে। কর্মহীন হয়ে পড়া এ উপজেলার একটি পরিবারও যেন অভুক্ত না থাকে সে বিষয়ে তিনি সব সময় সচেষ্ট রয়েছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি নিজে অথবা নেতাকর্মীর মাধ্যমে অসহায় পরিবারে খাদ্যসামগ্রী পৌছে দেয়া হচ্ছে। তবে এক্ষেত্রেও ঘরে থাকার প্রতিশ্রুতি আদায় করা হচ্ছে বলে তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি