০৬:২৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে নির্বাচন থেকে সরে দাড়ালেন জাতীয় পার্টির প্রার্থী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৩ জানুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল-৭ আসনের জাতীয় পার্টির প্রার্থী কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মো. জহিরুল ইসলাম জহির নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন। এসময় তিনি আওয়ামীলীগের প্রবীণ নেতা ও আট বারের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুকে সমর্থনের ঘোষণা দেন।

মঙ্গলবার (২ জানুয়ারি) উপজেলার কামারপাড়া বাজারে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুর ট্রাক প্রতীকে পথসভায় তিনি এই ঘোষণা দেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সহসভাপতি আবুল কামাল আজাদ লিটন, দপ্তর সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি মো. ছিবার উদ্দিন প্রমুখ।

এদিকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. জহিরুল ইসলাম জহির শেষ মুহর্তে এসে নির্বাচন থেকে সরে এসে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দেওয়ায় ভোটের হিসেব নিকেশ পাল্টে গেছে টাঙ্গাইল-৭ আসনে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. জহিরুল ইসলাম জহির বলেন, আওয়ামীলীগ জাতীয় পার্টিকে যে প্রতিশ্রুিত দিয়ে নির্বাচনে এনেছিল তারা তাদের সে কথা রাখেননি। এখানে নির্বাচনের পরিবেশ নেই। আওয়ামীলীগের অধিকাংশ নেতাকর্মী দলীয় প্রার্থী নৌকার পক্ষে না থেকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন। তাই এলাকার স্বার্থে প্রবীণ আওয়ামীলীগ নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুকে সমর্থন জানিয়েছি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি