১১:৫১ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

চাচার হুমকিতে নিরাপত্তাহীনতায় ভাতিজার পরিবার

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে পাওনা টাকা আদায়ে ভাতিজা আইনী পদক্ষেপ নেওয়ায় চাচার হুমকিতে নিরাপত্তাহীনতায় ভূগছে ভাতিজার পরিবার। 

বৃহস্পতিবার সকালে নাগরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে ভূক্তভোগী ভাতিজা জয়নাল আবেদীন বিদ্যুৎ এর পরিবার। সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠকালে বিদ্যুৎ অভিযোগ করেন তার আপন চাচা মালয়েশিয়া প্রবাসী আ.রউফ লিটন একজন জনশক্তি ও হুন্ডি ব্যবসায়ী। 

এছাড়া মালয়েশিয়া বিএনপি’র সহ-সভাপতি ও তারেক জিয়ার ঘনিষ্ঠ সহচর এবং বিএনপি’র ডোনার সদস্য। তিনি জায়গা জমি ক্রয়, বাড়ি নির্মাণ ও জনশক্তি ব্যবসার কারনে বিভিন্ন দফায় আমার ও আমার পরিবারের কাছ থেকে ৮০ লক্ষ টাকা গ্রহন করে চাচা লিটন। 

পরবর্তীতে গত ২০১৯ সালের ২৮ মার্চ ৩০ লক্ষ ২০ হাজার টাকা ও ২৯ মার্চ ২০১৯ তারিখে ২৮ লাখ ৫৬ হাজার ৭২০ টাকার পৃথক দুটি চেক আমাকে দিয়ে চাচা লিটন ফের মালয়েশিয়া চলে যান। 

মালয়েশিয়া যাওয়ার পর থেকে আমার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। চাচাকে আমার পাওনা টাকা ও ভিসার জন্য তাগিদ দেই। কিন্তু সে কোন প্রকার টাকা ফেরৎ না দিয়ে উল্টো মালয়েশিয়া অবস্থান করে সেখান থেকে বিভিন্নভাবে হুমকি ও হয়রানী করে চলছে। এলাকার সন্ত্রাসী শ্রেণির লোক দিয়ে হুমকি এবং আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটায়। 

আমি অসহায় বিধায় তাদের বিরুদ্ধে আদালতে ১০৭ ধারা (শান্তিরক্ষা) মামলা দায়ের করি। এরপর আমার চাচা লিটন আরো বেপরোয়া হয়ে উঠে। একের পর এক হুমকি দিয়েই চলছে। বর্তমানে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, পরিবারের কর্তা মো.আকবর হোসেন, মা আলেয়া বেগম, বোন ফাতেমা আক্তার, স্বপ্না আক্তার, স্ত্রী সাদিয়া আক্তার লিমা ও শিশু সন্তান জুনায়েদ আবেদিন সাদ।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি