০৬:২৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

তথ্য-প্রযুক্তির মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে -কৃষিমন্ত্রী

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৫ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, তথ্য-প্রযুক্তির মাধ্যমে দেশে উন্নয়ন করা সম্ভব হয়েছে। তথ্য-প্রযুক্তি খাতে দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তথ্য-প্রযুক্তি উন্নয়ন করার জন্য বর্তমান শেখ হাসিনা সরকার ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। পরিবর্তন আসছে সরকারি বিভিন্ন উদ্যোগের পাশাপাশি তরুণদের নানা উদ্যোগ আর প্রচেষ্টায়। তাঁদের হাত ধরেই দেশে স্মার্টফোন ও ইন্টারনেটের ব্যবহার বাড়ছে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত উন্নত সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের আইটি সেক্টরকে সমৃদ্ধ করতে তথ্য মন্ত্রনালয় কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যেই দেশের সর্বত্র আইটি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। এসব প্রতিষ্ঠান থেকে শিক্ষিত যুব সমাজ আইটি বিষয়ে প্রশিক্ষিত হচ্ছে। এরা প্রশিক্ষিত হয়ে নিজেদের বেকারত্ব দূর করতে পারবে ও দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করে যাবে। 

এম টেক সলিউশন আইটি ফার্মের পরিচালক সফটওয়ার ইঞ্জিনিয়ার কামরুল হাসান মিঠুর সভাপতিত্বে কৃষিমন্ত্রী শনিবার  টাঙ্গাইলের ধনবাড়ী পৌর শহরের মামার বাড়ী শপিং কমপ্লেক্সে এম টেক সলিউশন আইটি ফার্মের উদ্বোধনকালে এসব কথা বলেন।
 
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ধনবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল ইসলাম হাই, পৌর মানবাধিকার সভাপতি রাজীব ভদ্র অপু, আনোয়ার হোসেন মিন্টু, মিলন প্রমূখ।

উল্লেখ্য, উদ্বোধনকৃত এম টেক সলিউশন আইটি ফার্ম থেকে এলাকার বিভিন্ন শিক্ষিত যুব সমাজকে বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া হবে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি