০৬:৩৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ছাত্রের দাঁত ভেঙে দেয়ার অভিযোগে শিক্ষক আটক

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে বেত্রাঘাতে ছাত্রের দু’টি দাঁত ভেঙে দেওয়ার অভিযোগে জহুরুল ইসলাম জাবের নামের এক স্কুল শিক্ষককে আটক করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে তাকে আটক করা হয়। গোপালপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন। 

অভিযুক্ত জহুরুল ইসলাম উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আহত বিদ্যুত ওই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও স্থানীয় এলাকার জামাল উদ্দীনের ছেলে। আহত বিদ্যুত বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

মামলার বিবরণ ও আহত ছাত্রের পরিবার সূত্রে জানা যায়, বিদ্যুত ওই শিক্ষকের কাছে প্রাইভেট পড়তো। এক মাসের বকেয়া পাঁচশ টাকা পরিশোধ করতে না পারায় আগে থেকেই ক্ষিপ্ত ছিলেন ওই শিক্ষক। গত শনিবার এক বাহানায় উদ্দেশ্যমূলকভাবে তাকে নির্মমভাবে বেত্রাঘাত করা হয়। এসময় তার সামনের দুটি দাঁত ভেঙে যায়। এঘটনায় সোমবার সকালে বিদ্যুতের বাবা জামাল উদ্দীন বাদি হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।  

এ ব্যাপারে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, লিখিত অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি