০৭:৫৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মায়ের ইচ্ছাপূরণে নাগরপুরে ঈদ উপহার নিয়ে সাংসদ ছোট মনির

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৩ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

মায়ের ইচ্ছা পূরণ করতে টাঙ্গাইলের নাগরপুরের তেবাড়িয়ায় তার নানা বাড়িতে এসে কর্মহীন ১৪০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন টাঙ্গাইল -২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

বুধবার বিকেলে তিনি স্বপরিবারে তেবাড়িয়াতে তার নানা মরহুম ইসমাইল হোসেন খানের বাড়িতে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান তার নানা বাড়ির আত্মীয় স্বজনরা। এ সময় সেখানে উপস্থিত আত্মীয় স্বজন ও এলাকাবাসীর উদ্দেশ্যে সাংসদ ছোট মনির বলেন, বিগত মা দিবসের দিন আমার মা হোসনে আরা বেগম আমাকে বলেন, বাবা তুমি তো বিভিন্ন অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করছো কিন্তু আমার ইচ্ছা এবার ঈদের আগে তুমি তোমার নানার বাড়িতে গিয়ে অসহায় মানুষের জন্য কিছু কর। মায়ের এইটুকু ইচ্ছাপূরণ করতে আজ আমরা দুই ভাই, ভাবি সহ স্বপরিবারে এখানে এসে আপনাদের পাশে দাড়িয়েছি। আপনারা আমার মা ও আমাদের জন্য দোয়া করবেন যেন আগামীতেও যেকোন বিপদে আপনাদের পাশে দাড়াতে পারি। 

এ সময় ঈদ উপহার সামগ্রী বিতরণে আরো উপস্থিত ছিলেন, সাংসদের মা হোসনে আরা বেগম, বড় ভাই টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ সভাপতি জেলা বাস ও কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব এবং টাঙ্গাইল চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া বড় মনি, ভাবী নিগার সুলতানা, ভাগ্নে নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.শাহীদুল ইসলাম অপু প্রমূখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি