০৯:১৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শিক্ষকের বিরুদ্ধে মামলা

মির্জাপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৭ নভেম্বর ২০১৬ | | ১০১২
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে কিন্ডার গার্টেন স্কুলের এক শিক্ষককের বিরুদ্ধে ওই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার বিকেলে এ ঘটনায় ওই ছাত্রী মা মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

শুক্রবার বিকেলে উপজেলার আনাইতারা ইউনিয়নের আনাইতারা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

শিক্ষক আব্দুর রহিম চরবিলাশা গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে। সে চরবিলশা আইডিয়াল ইন্টারন্যাশনাল গার্টেন স্কুলের শিক্ষক।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে চরবিলশা আইডিয়াল ইন্টারন্যাশনাল গার্টেন স্কুলের ওই ছাত্রী অন্য ছাত্রীদের সঙ্গে স্কুলে মাঠে খেলা করতে যায়। খেলা শেষে বাড়ি ফেরার আগে শিক্ষক আব্দুর রহিম ওই ছাত্রীকে ডেকে স্কুলের ভেতরে নেয়। এ সময় তার সঙ্গে কথা আছে বলে শিক্ষক অন্য ছাত্রীদের বাড়ি চলে যেতে বলে। পরে নানা কথাবার্তা শেষে এক পর্যায়ে শিক্ষক আব্দুর রহিম ওই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন। এক পর্যায়ে ছাত্রী কান্নাকাটি করতে থাকে।

এদিকে সন্ধ্যা হয়ে আসলেও ছাত্রী বাড়ি না ফেরায় তার বড় বোন খোজতে গিয়ে এ ঘটনা দেখে ফেলে এবং তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।

পরে বিষয়টি তার মায়ের কাছে জানালে শনিবার বিকেলে ছাত্রীর মা থানায় এসে শিক্ষকের নামে লিখিত অভিযোগ দেন।

ছাত্রীর মায়ের সঙ্গে কথা হলে তিনি তার শিশু বাচ্চার সঙ্গে যে আচরন হয়েছে তার বর্ণনা দিয়ে বলেন, আমি এই অমানুষের দৃষ্টান্তমূলক বিচার চাই।

বিষয়টি সম্পর্কে জানতে অভিযুক্ত শিক্ষকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়।

অভিযোগ পাওয়ার পর সত্যতা জানতে ঘটনাস্থল গিয়েছিলেন জানিয়ে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল আলম বলেন, যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি