০৭:৪৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে মহান বিজয় দিবস উদযাপন 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

দিনভর নানা কর্মসূচীর মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে বুধবার প্রত্যুষে ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচীর শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন যথাক্রমে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, নাগরপুর উপজেলা আওয়ামীলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), নাগরপুর প্রেসক্লাব, নাগরপুর রিপোর্টার্স ইউনিটি ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। 

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয় । আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার জিএম ফুয়াদ এর পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুনন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ছামিনা বেগম শিপ্রা, নাগরপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. আনিসুর রহমান, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মরহুম খন্দকার আ. বাতেনের সহধর্মিনী খন্দকার মমতাজ, সাবেক কমন্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, সাবেক ডেপুডি কমন্ডার এমএ মতিন ছামি, বীর মুক্তিযোদ্ধা গোলাম সয়োয়ার হোসেন ছানা প্রমুখ। 

এ সময় উপজেলার ১২টি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি